PAGES

Monday, November 16, 2015

Verb



Classification of Verb

Formation of Sentence বা বাক্য গঠনের technology আমরা অনেকটা রপ্ত করতে পেরেছি বলে মনে করি। Subject, Predicate এবং Adjuncts বা ‍Sentence-এর প্রয়োজনীয় উপাদানগুলোর বিন্যাস আমরা জেনেছি। এখন আমরা Sentence গঠনে মোটামুটি সক্ষম।

কিন্ত, একটা কথা আমাদের আলোচনায় বার বার এসেছে যে, Verb ছাড়া কোন Sentence হয় না। Verb is the soul of a sentence অর্থাৎ Verb-ই Sentence-এর প্রান বা আত্মা। একটি Sentence-কে যদি রাষ্ট্র(state) ধরা হয়, তবে Verb ঐ State-এর Government.


আমরা জানি ‍Subject-এর পরেই সাধারনত Verb বসে। কিন্ত, Verb-এর variation প্রচুর। Verb-এর গন্ডির মধ্যেই Verb-এর variation ঘটে। কখনো নানা কারনে একই Verb বিভিন্ন form-এ রূপান্তরিত হয় এবং Auxiliary Verb গ্রহন করে। আবার বিভিন্ন Auxiliary Verb-এর উপস্খিতিতে Verb-এর একই form বিভিন্ন অর্থ প্রকাশ করে। ইত্যাদি নানা রকমের variation বা বৈচিত্র্য Verb-এর গন্ডিতে থাকে। কাজেই এ Variation বুঝতে হলে Verb-এর বিভিন্ন প্রকারভেদ এবং উহাদের ব্যবহার বা উপযুক্ত প্রয়োগ সমন্ধে বিস্তারিত জানতে হবে এবং আমরা মনেকরি এ পয©vয়ে এসে তা জানতে পারলেই English Language-এর Grammar বা Technology সমন্ধে ৮০% জানা সম্পন্ন।

তাহলে এবার আমরা Verb সম্পর্কে অত্যন্ত যত্ন সহকারে, যুক্তি সহকারে এবং সতকর্তার সাথে জানার চেষ্টা করব। আবারও বলছি Verb একটি গুরুত্বপুর্ন অধ্যায়।
বিভিন্ন  কারনে বা দৃষ্টিকোন বিচার করে Verb-কে বিভিন্ন শ্রেনীতে ভাগ করা হয়। 
যেমন- Object বিচারে Verb দুই প্রকার। যথা:  A) Transitive এবং B) Intransitive.
আবার বিভিন্ন Form এর গঠন বিচারে দুই প্রকার। যথাঃ A) Strong Verb এবং B)Weak Verb.
আবার Functioning বিচারে দুই প্রকার। যথাঃ A) Principal Verb  B) Auxiliary Verb ইত্যাদি।
এভাবে বিভিন্ন প্রেক্ষিতে Verb-এর শ্রেনী বিভাগ নিম্নরূপ:

  Verb

      Transitive (সকর্ম)

 Verb with object.  

Intransitive(অকর্ম)

Verb without object.

Strong Verb

যে সকল Verb-এর Vowel পরিবর্তন করে বা পুরো Word কে বদলে দিয়ে Past Form বা Past Participle Form গঠন করা হয়। যেমন: Write, wrote, written বা go, went, gone.


Weak Verb

যে সকল Verb-এর সাথে ed যোগ করে অতি সহজেই Past বা Past Participle Form করা হয়। যেমনঃ Work, worked, worked.

Principal Verb (মূল Verb)

বাক্যে অর্থ প্রকাশের প্রয়োজনে ব্যবহৃত হয় বা বাক্যে অবশ্যই অর্থ প্রকাশ করবে এবং কোন কাজ সম্পাদন করা বুঝাবে। যেমনঃ Read, eat ইত্যাদি।


Auxiliary Verb(সাহায্যকারী)

বাক্যে কোন অর্থ প্রকাশ করে না। কিন্তু, Principal Verb এর Variation এ বা বিভিন্ন অর্থ ব্যক্ত করতে সাহায্য করে। যেমন: Am, do, shall.
I am going.
He will come.

Finite Verb(সমাপিকা)

১. বাক্যে অর্থ সমাপ্ত করে।
২. বাক্যে Verb ছাড়া অন্য Parts of        Speech রূপে ব্যবহৃত হয় না।
৩. অবশ্যই একটি Subject থাকবে।
৪. Finite Verb ছাড়া কোন     ‍Sentence হয় না।

Non-finite Verb(অসমাপিকা)

১. বাক্যে অর্থ সমাপ্ত করে না।
২. মূলত : Form পরিবর্তন করে     অন্য Parts of Speechরূপেও       বাক্যে ব্যবহৃত হয়।
৩. অবশ্যই কোন Subject থাকবে      না।
৪. Sentence গঠনে আবশ্যকতা     নেই। ‍

এ বিভাগ থেকে আমাদের মনে একটা সংশয় সৃষ্টি হতে পারে যে, একটা Verb একাধিক বিভাগে পড়তে পারে কিনা। এ সংশয় দূর করার জন্য বলছি, একই Verb একাধিক বিভাগে পড়তে পারে। নীচের Sentence গুলো পরীক্ষা করে দেখি। এ Sentence  গুলোতে আমরা ‘Do’ Verb-এর ব্যবহার দেখব।
I do the sum. - Sentence টিতে ‘do’ Principal Verb এবং Transitive Verb. উহা অর্থ প্রকাশ করেছে এবং Object গ্রহন করেছে।
I did the sum. - এখানে উহা Strong Verb-এর কাঠামোতে Past Form হয়েছে।
I do not go. - এখানে ‘do’ Auxiliary Verb ‘go’ Verb কে ‘না’ বোধক ভাব প্রকাশ করতে সাহায্য করেছে এবং প্রতি ক্ষেত্রেই ‘do’ Finite Verb রূপে ব্যবহৃত হয়েছে এবং প্রতিটি Sentence 'I' ‘do’ Verb এর Subject।
I got the sum done by him. - বাক্যটিতে ‘do’ Non-finite Form-এ আছে।
কাজেই একই Verb উহার Functioning অনুযায়ী বিভিন্ন বিভাগে অর্ন্তভূক্ত হয়।
Transitive Verb: যে Verb এর Object থাকে, তাকে Transitive Verb বলে। যেমনঃ  I eat rice.

Intransitive Verb: যে verb-এর object থাকে না, তাকে Intransitive Verb বলে। যেমনঃ We sleep at night.

Strong Verb: যে Verb বিভিন্ন Form গঠন করার সময় Vowel পরিবর্তন করে বা ভিন্ন Word গ্রহন করে বা ‘en’  suffix যুক্ত হয়ে Past এবং Past Participle Form গঠন করে।

Write-wrote-written এখানে Vowel পরিবর্তিত এবং ‘en’ যুক্ত।
Go-went-gone ভিন্ন শব্দ।

Weak Verb: যে Verb গুলোর সাথে সাধারনত ‘ed’ suffix যোগ করে উহাদের Past এবং Past Participle Form গঠন করা হয়। যেমন: Work-worked-worked.

অারও কিছু Verb আছে যা Strong Verb-ও হয় এবং Weak Verb-ও হয়। কিন্তু, Strong Verb-এ এক অর্থ দেয় এবং Weak Verb-এ ভিন্ন অর্থ দেয়। যেমন:
Hang:
Hang-Hung-Hung (কোন কিছু ঝোলানো) - Strong Verb.
Hang-Hanged-Hanged (ফাঁসি দেয়া) - Weak Verb.

Principal Verb: বাক্যে অর্থ প্রকাশের প্রয়োজনে যে Verb ব্যবহৃত হয়, তাকে Principal Verb বলে। উহা দ্বারা কোন কাজ সম্পাদন করা বুঝায়। যেমন - I am reading a book. বাক্যটিতে ‘read’ Principal Verb রূপে ব্যবহৃত হয়েছে।

কোন কারনে Principal Verb এর Non-finite Form হলে, উহার পূর্বে একটি Auxiliary Verb বসবে এবং Auxiliary Verb টির Finite Form (Present or Past Form) হবে। কারন, Subject এর পরে অবশ্যই Finite Verb থাকতে হবে।


Auxiliary Verb: যে সকল Verb বাক্যে অর্থ প্রকাশ করে না কিন্তু Principal Verb-এর যথার্থ অর্থ প্রকাশে বা যথাযথ কার্য সম্পাদনে সাহায্য করে,  তাকে Auxiliary Verb বলে।

 কোন কারনে মূল Verb-এর Non-finite Form হলে বাক্যের Subject-কে Finite Verb সরবরাহ করে।কোন অর্থ প্রকাশ করে না।

যেমন: I am reading a book. এখানে ‘am’ Auxiliary Verb. কারণ, Principal Verb ‘read’ Non-finite Form-এ আছে। অাবার, I shall go. বাক্যে ‘shall’ Auxiliary Verb। ‘go’ Non-finite From এ আছে। সুতরাং, ‘shall’ Finite Verb রূপে Subject এর পরে বসেছে এবং ‘go’ Verb এর ভবিষ্যৎকাল ব্যক্ত করতে সাহায্য করছে। 
কোন কোন Auxiliary Verb বাক্যে অর্থ প্রকাশ করে Principal Verb রূপেও ব্যবহৃত হতে পারে। এদেরকে Principal Auxiliaries বলে। কিন্ত, যখন Auxiliary Verb রূপে ব্যবহৃত হয়, তখন উহাদের কোন অর্থই প্রকাশ পায়না, শুধু Principal Verb কে সাহায্য করে মাত্র।
যেমন,
Auxiliary রূপে ব্যবহৃত                 Principal রূপে ব্যবহৃত
‘To be’ (হওয়া) - I am going.            I am ill. 
‘To have’(থাকা)- I have eaten.                I have a pen.
‘To do’ (করা) –      I do not read.             I do the work.
       
ইংরেজিতে ‘to be’, ‘to have’ এবং ‘to do’ এ তিনটিই Principal Verb এবং Auxiliary Verb দু’ভাবেই ব্যবহৃত হতে পারে। সুতরাং, এ তিনটিকে বলে Principal Auxiliaries।
আবার ‍shall, will, may, can, must এগুলোর নিজস্ব কোন অর্থ নেই এবং এরা নিজেরা এককভাবে কোন Sentence গঠন করতে পরে না। কেবল Principal Verb-কে অর্থ প্রকাশে বা mode পরিবর্তনে সাহায্য করে। সুতরাং, এগুলোকে Modal Auxiliaries বা সংক্ষেপে Modals বলে।
I shall go. - Simple Futurity বোঝাচ্ছে।           
He may come. - Probability (সম্ভাবনা) বোঝাচ্ছে।
I can do this. - Ability (সামর্থ্য) বোঝাচ্ছে।
You must go. - Compulsion (বাধ্যবাধকতা) বোঝাচ্ছে।
Shall/will - Simple Futurity বোঝাতে Infinitive-কে সাহায্য করে।

কাজেই, Shall / Will - Future Tense-এ Simple Futurity বোঝাতে ব্যবহৃত হয়। May- Probability বোঝাতে ব্যবহৃত হয়। Can-ability বোঝাতে ব্যবহৃত হয়। Must-compulsion বোঝাতে ব্যবহৃত হয়। এগুলো সবই modals। এছাড়া Need এবং Dare-কে বলা হয় Semi-modals.

Modals-এর নিজস্ব কোন অর্থ নেই। Modals-এর পরে অন্য কোন Principal Verb না বসিয়ে বাক্য গঠন করা যায় না এবং Principal Verb-টির অবশ্যই Infinitive Form হবে। Infinitive কাজের ভবিষ্যৎ অবস্থা বুঝায়।
Structure: Modals + Infinitive.
  
 সুতরাং, Auxiliary Verb দুই প্রকার।
  a) Principal Auxiliaries এবং
  b) Modal Auxiliaries or Modals.
                     
 Principal Auxiliaries                   
অর্থ প্রকাশ করে Principal Verb রূপে ব্যবহৃত হয়। Gerund বাদে যে কোন Non-finite Form এর পূর্বে সাহায্যকারী Verb রূপে বসে। Gerund কখনো কোন Auxiliary Verb গ্রহন করে না।

Modal Auxiliaries or Modals
কখনো অর্থ প্রকাশ করে না এবং Principal Verb রূপে ব্যবহৃত হয় না। Infinitive ছাড়া অন্য কোন From এর পূর্বে বসে না। ‘ought’ Modal-টি ছাড়া অন্য সব Modals ই Bare Infinitive বা To বিহীন Infinitive নিয়ে ব্যবহৃত হয়।

Finite Verb: যে Verb বাক্যের অর্থ বা ভাব সমাপ্ত করে , তাকে Finite Verb বা সমাপিকা ক্রিয়া বলে। Finite Verb দ্বারা কোন কাজ সম্পাদন করা বুঝায়। উহার অবশ্যই একটি Subject থাকতে হবে।
I read a book. - ‘read’ এখানে Finite Verb.
Finite Verb এর মাএ দুইটি Form আছে। 
যথা:
a) Present From এবং
b) Past Form.
               
               

Verb-এর শুধুমাএ Present ও Past From-ই Finite From. বাক্যে Subject এর পরে অবশ্যই একটি Finite Verb থাকবে। Finite From-এর Verb ছাড়া সাধারনত বাক্য গঠিত হয় না। মূলVerb এর কোন কারনে Non-finite From হলেSubject এর পরে  অবশ্যই Auxiliary Verb-এর Finite From বসাতে হবে।

Non-finite Verb: যে Verb বাক্যে কোন কাজ সম্পন্ন করে না বা বাক্য সমাপ্ত করে না, তাকে Non-finite Verb বা অসমাপিকা ক্রিয়া বলে। যেমন:
I told him to go. এখানে ‘to go’ Non-finite.
ইহা বাক্য সমাপ্ত করেনা বা ক্রিয়া সম্পন্ন করা বুঝায়নি এবং উহার কোন Subject-ও এই বাক্যে নেই। মূলতঃ 'to go' এ বাক্যে Direct Object অর্থাৎ Noun রূপে বসেছে।

I see a flying bird. এখানে  ‘flying’  Non- finite Verb এবং এ বাক্যে উহা Verb-এর কাজ না করে Adjective রুপে ব্যবহৃত হয়েছে। কারন, উহা ‘bird’ Noun টিকে Qualify করেছে।

আবার, The bird is flying. বাক্যে ‘flying’  যদিও Non-finite Form এ আছে কিন্তু উহা মূল Verb রূপে ব্যবহৃত। তাই মূল Verb-এর Non-finite Form হওয়াতে উহার পূর্বে ‘is’ একটি Auxiliary Verb বসেছে।কারন, Subject এর পরে অবশ্যই একটি Finite Verb থাকতে হবে।

যে কোন Verb-এর Non-finite Form অন্য Part of Speech রূপে ব্যবহৃত হয়। সুতরাং, Verb হিসাবে ব্যবহৃত না হওয়ার কারনে উহার Subject থাকেনা। তবে মূল Verb এর কোন কারনে Non-finite Form হলে উহার পূর্বে অবশ্যই Auxiliary Verb বসবে। বিপরীতক্রমে Non-finite Form এর পূবে© Auxiliary Verb থাকলে বুঝতে হবে উহা Principal Verb। Non-finite Form-এর পূবে© কোন Auxiliary Verb না থাকলে বুঝতে হবে উহা অন্য Part of Speech রূপে ব্যবহৃত হয়েছে।  Finite Formবলতে আমরা শুধুমাত্র যে কোন Verb-এর Present Form এবং Past Form-কেই বুঝব। Present এবং Past Form ছাড়া অন্য সকল Form ই Non-finite।Finite Verb(present এবং past form)এর পূবে©কখনও কোন Auxiliary Verb বসেনা।

Non-finite Verb এর ৩টি ভাগ। যথাঃ
(i) Participle 
(ii) Infinitive 
(iii) Gerund.

Participle: Verb এর যে Form Adjective রূপে কাজ করে, তাকে Participle বলে।

I see a flying bird. বা This is a broken glass.
‘flying’ শব্দটি ‘উড়া’ কাজের চলন্ত অবস্হায় bird কে qualify করেছে। পাখিটি ডালে বসলে অার flying bird হয়না।
আবার, দ্বিতীয় বাক্যে ‘broken’ শদ্বটি ‘ভাঙা’ কাজটি সমাপ্ত হয়ে যাওয়ার পরে ‘glass’ কে qualify করেছে।
সুতরাং, Participle আবার দুই প্রকার:
a) Present Participle: কাজের চলন্ত অবস্হায় Noun-কে qualify করে। অর্থাৎ কাজের চলন্ত অবস্হা বুঝায়।
b) Past Participle: কাজ সমাপ্ত হয়ে Noun-কে qualify করে। অর্থাৎ, কাজের সমাপ্ত অবস্হাও বুঝায়, আবার Adjective-এর কাজও করে।

Infinitive (to+v): Verb এর আগে ‘To’ বসিয়ে Infinitive গঠন করা হয়। কখনও কখনও ‘to’ উহ্য থাকে। তখন উহাকে Bare Infinitive বলে। I told him to go.
To + Verb ( to go ) = Full Infinitive, Full Infinitive বাক্যে Noun রূপে ব্যবহৃত হয়।
To উহ্য + Verb ( ... go ) = Bare Infinitive, Bare Infinitive বাক্যে Adjective রূপে ব্যবহৃত হয়।
To walk is good for health.    I saw him (to)walk in the field = I saw him walk in the field.
 Noun                                                               Adj.

Bare Infinitive এবং Present Form দেখতে এক রকম। তাই বলে Present Form কে Bare Infinitive বা Bare Infinitive কে Present Form বলে যাবে না। 
I Shall go
     Bare Infinitive
উপরোক্ত বাক্যে 'go' Present form নয়।
উহা Bare Infinitive।
যারা উহাকে Present Form বলে, তারা ভুল বলে।
কারন,modals-এর পরে কখনো Present Form বসেনা।

Gerund (v+ing ): Verb-এর শেষে ‘ing’ যোগ করে Gerund গঠিত হয় এবং উহারা Noun রূপে ব্যবহৃত হয়। Walking is good for health.

Verb + ing = Noun হলে Gerund.
Verb + ing = Noun না হলে Present Participle.

    

 




1 comment: